রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জাতীয় পার্টির নির্বাচনে আসা নিয়ে শংকা, আশংকা আছে : কাদের

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রে এটা আরেকটা নতুন অভিজ্ঞতা। সে অভিজ্ঞতা কাজে লাগাতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ নিয়ে অস্থিরতার কোনো কারণ নেই। তিনি বলেন, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবার কোনো সুযোগ আমরা রাখি নাই। স্বতন্ত্র প্রার্থীরা আছে। অন্যান্য দলও আছে। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হবার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার এলাকায় চারজন, আমার এলাকায় চারজন। সবার এলাকায় আছে। এনিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

কাদের বলেন, এ নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র আরো পারফেক্ট হবে, পরিপূর্ণতা পাবে। জোট নিয়ে নানা গুঞ্জন, শংকা ও গুজব আছে। আওয়ামী লীগ সতর্ক আছে। গুজবে, গুঞ্জনে আওয়ামী লীগ বিচলিত হবে না। আওয়ামী লীগ জেনেশুনে চ্যালেঞ্জ নিয়েছে। সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com