রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কুয়েতের প্রয়াত আমিরের সম্মানে হরতাল পেছাল বিএনপি

কুয়েতের আমিরের মৃত্যুতে তার সম্মানার্থে আগামীকাল সোমবারের (১৮ ডিসেম্বর) পূর্ব ঘোষিত হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। একদিন পিছিয়ে মঙ্গলবার এ কর্মসূচি পালন করবে দলটি।

আজ রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে গতকাল ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি। মরহুমের ঘনিষ্ঠজন, শুভানুধ্যায়ীদের ও কুয়েতবাসীকে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দলীয় কর্মসূচি পরিবর্তন প্রসঙ্গে রিজভী বলেন, মরহুম শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপির আগামীকাল সোমবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করে আগামী পরশুদিন (১৯ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা পালিত হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com