বুধবার, ০৬ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রথম ওয়ানডতে দক্ষিণ আফ্রিকাকে ১১৬ রানে অলআউট করল ভারত

শেষ ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি২০ সিরিজ ড্র করে ভারত। ওই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৯৫ রান করে অলআউট হয়ে যায়। ভারতীয় সেই ফর্ম ওয়ানডে সিরিজেও টেনে আনল। আজ রোবাবর জোহানেসবার্গে প্রথম ওয়ানডে ম্যাচে প্রোটিয়াদের মাত্র ১১৬ রানে অলআউট করার কৃতিত্ব দেখান সফরকারী দলের বোলাররা।

দুই পেসার আরশদীপ সিং ও আবেশ খান গুঁড়িয়ে দেন স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। দুজন মিলে নেন ৯ উইকেট। আরশদীপ সিং ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৫টি ও আবেশ খান ৮ ওভারে ২৭ রান খরচ করে ৪টি উইকেট নেন। বাকি ১টি উইকেট নেন স্পিনার কুলদীপ যাদব।

৫৮ রানে ৭ উইকেট হারানো প্রোটিয়ারা শেষ পর্যন্ত একশ পার হয় আন্দিলে ফেলুকায়োর ব্যাটে ভর করে। ৩ চার ও ২ ছক্কার সাহায্যে তিনি ৪৯ বলে ৩৩ রান করেন। ওপেনার টনি জরজি করেন ২২ বলে ২৮ রান।

২০ ও ২৩ ডিসেম্বর পরের দুটি ওয়ানডে। এরপর দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে দুটি দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com