শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাজধানীতে আজ শোভাযাত্রা করবে আওয়ামী লীগ

মুক্তিযুদ্ধে বিজয়ের ৫৩তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগকে মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা করার অনুমতি দেওয়া হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠেয় ১৯/১২/২০২৩ তারিখের বিকাল ২টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্যভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ পর্যন্ত মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হলো।’ এর আগে নির্বাচন আচরণবিধি বিবেচনায় নিয়ে ১৬ ডিসেম্বরের পরিবর্তে বিজয় দিবসের শোভাযাত্রা ১৮ তারিখ করার কথা জানিয়েছে আওয়ামী লীগ। এজন্য ১৫ ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি চাওয়ার পাশাপাশি ঢাকার পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়েছিল। তবে কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়ায় শোভাযাত্রা পিছিয়ে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় দলটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com