শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় ইসরাইলি বাহিনী ২০ হাজার মানুষকে হত্যা করেছে

দখলদার ইসরাইলি বাহিনী টানা বিমান থেকে বোমা বর্ষন করে অবরুদ্ধ গাজাকে কবরস্থানে পরিণত করেছে। হাজার নারী ও শিশুকে হত্যা করেছে। বাস্তুহারা করেছে প্রায় ২০ লাখ মানুষকে। ইতোমধ্যে হত্যা করেছেন ২০ হাজারের বেশি মানুষকে। হাসপাতালগুলোকে গুড়িয়ে দিয়েছে। বন্ধু করে দিয়েছে গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন। প্রবেশ করতে দিচ্ছে না কোনো ত্রাণ সামগ্রী।

এদিকে ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হাজার ছাড়িয়েছে এবং আরো ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, অন্যদিকে পশ্চিম তীরে ইসরাইলি হামলায় নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ৩০১ ও ৩ হাজার ৩৬৫ জনে পৌঁছেছে।

দক্ষিণ গাজা স্ট্রিপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের অভিযানে ২১৪ ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জন আহত হয়েছে। এছাড়া বিপুল সংখ্যক আহত এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

আল-কেদরা ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হাসপাতাল ধ্বংস করে তাদের সেবা ব্যাহত করার অভিযোগ করেছে।

তিনি বলেন, এ হামলার ফলে ৮ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে এবং হাজার হাজার আহত, গর্ভবতী নারী, শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে ভোগা রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে।

আল-কেদরা জোর দিয়ে বলেন, দক্ষিণ গাজার হাসপাতালগুলো ‘বিপুল আহতদের চিকিৎসার ক্ষেত্রে সামর্থহীন এবং সীমিত ক্লিনিকাল, চিকিৎসা ও মানবিক পরিষেবা দিয়ে রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করছে।’

ইসরাইল কর্তৃপক্ষের তথ্যমতে, ৭ অক্টোবর দেশের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় সর্ববৃহৎ যুদ্ধ শুরু করেছে ইসরাইল। ওই হামলায় প্রায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com