মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কক্সবাজারে সৈকত থেকে নারীসহ ২ পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এক নারী ও এক পুরুষ পর্যটকের লাশ উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ ও সি সেফ লাইফ গার্ডের কর্মীরা। রোববার বেলা ১১টার দিকে সৈকতের লাবনী পয়েন্টে জোয়ারের পানিতে ভেসে এলে লাশ দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি অ্যাপেল মাহমুদ।

তিনি জানান, বেলা ১১টার দিকে লাবনী সৈকতে ভাসমান অবস্থায় একজন নারী ও পুরুষ আনুমানিক ৩৫ বছর ও ৩০ বছর বয়সী দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নারীর আনুমানিক বয়স ৩৫ এবং পুরুষের ৩০ বছর। পুলিশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, তাদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। তারা যদি পর্যটক হয়ে থাকে, তাহলে কোথা থেকে এসেছে এবং কোনো হোটেলে, কখন উঠেছে তা জানার চেষ্টা করা হচ্ছে।

সি সেফ লাইফ গার্ডের ইনর্চাজ ইমতিয়াজ আহমেদ জানান, সাগরে ভাসমান অবস্থাতে দু’জনের লাশ দেখে টুরিস্ট পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে, এরা পর্যটক। তবে পুরোপুরি নিশ্চিত নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com