রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্যে সৈনিক লীগ নেতাকে তলব

আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৈনিক লীগের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামী বুধবার সকাল সাড়ে ১০টায় মাহাবুরকে সশরীর হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রোববার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ এ নোটিশ পাঠান। নোটিশ পাওয়া ওই সৈনিক লীগ নেতার নাম মাহাবুর রহমান ওরফে মাহাম। তিনি রাজশাহী জেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক। গতকাল শনিবার রাতে নিজের ফেসবুকে মাহিয়া মাহিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি।

নোটিশে উল্লেখ করা হয়, শনিবার রাত পৌনে ১১টার দিকে ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহির সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানহানিকর ভিডিও প্রকাশ করেন মাহাবুর রহমান। গণমাধ্যম ও ফেসবুকের মাধ্যমে বিষয়টি অনুসন্ধান কমিটির নজরে এসেছে। ভিডিওতে ভবিষ্যতে নির্বাচনী প্রচারের সময় মাহিয়া মাহিকে জুতাপেটা, প্রচারণায় বাধাসহ যেকোনো ধরনের ক্ষতি করা হবে বলে জানানো হয়। ওই বক্তব্যের মাধ্যমে মাহাবুর রহমান সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮–এর ১১ (ক) বিধি লঙ্ঘন করেছেন, যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হবে।

নোটিশে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাহাবুর রহমানের বিরুদ্ধে কেন বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার সময় সশরীর অনুসন্ধান কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com