বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশি আটক

শনিবার (৩০ ডিসেম্বর) কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগ এই তথ্য জানায়।

কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বদরীন মহসিন এক বিবৃতিতে জানিয়েছেন, অভিবাসীদের গতিবিধি সম্পর্কে সপ্তাহব্যাপী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিবাসন বিভাগের ৮৫ কর্মকর্তা-কর্মচারী ১৪তলা ভবনটির ১২৫টি বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় এক হাজারেরও বেশি দেশি-বিদেশি নাগরিকদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। তার মধ্যে দেশটিতে বসবাসের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫২৮ পুরুষ, ৩৮ নারী ও এক শিশুকে আটক করা হয়।

আটক হওয়া ৫৬৭ জনের মধ্যে ২৫২ বাংলাদেশি, নেপালের ১৬৩, মিয়ানমারের ৭৫, ইন্দোনেশিয়ার ৭২, ফিলিপিন্সের চারজন এবং ভারতের একজন নাগরিক রয়েছেন।

তিনি বলেন, আটককৃতদের অনেকেই ভিজিট পাস ব্যবহার করে দেশটিতে প্রবেশের পর ওই আবাসিক ভবনের আশেপাশের এলাকায় কাজ করছেন। অভিযান চলাকালে একজন ব্যক্তি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আটকদের দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ অনুযায়ী তদন্তের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com