মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রথম হওয়ার পরই ‘টানাহেঁচড়া’, সর্বা আসলে কার?

২০২৩-২৪ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছেন তানজিম মুনতাকা সর্বা। প্রথম স্থান অধিকারের পরই তাকে নিয়ে ‘টানাহেঁচড়া’ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তানজিম মুনতাকা সর্বাকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে দেশের প্রায় সব মেডিকেল কোচিং সেন্টার। অনেক কোচিং সেন্টার এবং ব্যাচের শিক্ষকরা তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছে, তানজিম মুনতাকা সর্বার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫। তিনি রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

তবে ‘রেটিনা’ কোচিং সেন্টারকে একটি ভিডিও সাক্ষাৎকার দিতে দেখা গেছে তানজিম মুনতাকা সর্বা। সাক্ষাৎকারে সর্বাকে ওই কোচিংয়ের ক্লাস, পড়ালেখা নিয়ে কথা বলতে শোনা গেছে।

অন্যদিকে একাধিক কোচিং শিক্ষক এবং ব্যাচ পরিচালকও তানজিম মুনতাকা সর্বাকে নিজের শিক্ষার্থী দাবি করে অভিনন্দন বার্তা জানিয়েছেন।

তবে এবারই এ ঘটনা প্রথম নয়। প্রতিবছরই মেডিকেলে মেধা তালিকায় শীর্ষে থাকা শিক্ষার্থীদের নিজেদের দাবি করতে দেখা যায় মেডিকেল কোচিং সেন্টারগুলোকে। এ নিয়ে কয়েকদিন সোসাল হ্যান্ডেলে চলে আলোচনা সমালোচনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com