শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাফায় দুই জিম্মিকে উদ্ধারের দাবি ইসরায়েলের

হামাস-ইসরায়েল সংঘাতের ১২৮ দিন পর গাজার দক্ষিণের শহর রাফা অঞ্চল থেকে দুই জিম্মিকে উদ্ধার করার দাবি করেছে ইসরায়েল। উদ্ধারকৃত জিম্মিরা হলেন, ফার্নান্দো সাইমন মারমান (৬০) ও লুই হার (৭০)। খবর সিএনএন।

গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) এক বিশেষ অভিযানের পর প্রায় চার মাস আগে হামাসের হাতে জিম্মি হওয়া এ দুই জিম্মিকে উদ্ধার করেছে আইডিএফ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, উদ্ধার করা ওই জিম্মিদের তেল হাশোমারের সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানা গেছে।

আইডিএফ এবং ইসরায়েলের পুলিশ সদস্যের যৌথ অভিযানে গতকাল রাতে জিম্মিদের মুক্ত করা হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মাইক্রো ব্লগিং এক্সের এক বার্তায় এই অভিযানকে ‘হৃদয়গ্রাহী অভিযান’ বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস প্রায় ২৪০ জন ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। তাদের মধ্যে উদ্ধার করা এই দুই ইসরায়েলিও ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com