শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

প্রতারণা মামলায় ট্রাম্পকে ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা

প্রতারণা মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ট্রাম্প অর্গ্যানাইজেশনকে ৩৫৫ মিলিয়ন ডলার জরিমানা করেছে নিউইয়র্কের একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার এই রায় দেওয়া হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রায়ে ট্রাম্পকে তিন বছরের জন্য নিউইয়র্কের কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণে নিষিদ্ধ করা হয় এবং নিউইয়র্কের কোনো করপোরেশনে তাকে অফিসার বা পরিচালক হিসেবে কাজ করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

খবরে বলা হয়েছে, নিউইয়র্কের একজন বিচারক শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ও তার কোম্পানিগুলোকে ৩৫৪.৯ মিলিয়ন ডলার জরিমানা করেছেন। রায়ে বিচারক জানিয়েছেন, তারা কয়েক বছর ধরে তাদের এমন সব আর্থিক বিবরণ দিয়ে বোকা বানাচ্ছিল যা তার অর্থের পরিমাণকে বাড়িয়ে দেখাচ্ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com