শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

মাগুরায় ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ২৪ মার্চ বিকেলে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। এ সময় জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এস এম মাজেদু-উর-রহমান, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, ফুটবল কোচ ইফনুস আলী ও জেলা টেবিল টেনিস কোচ আসিফ নেওয়াজ সাজিদ উপস্থিত ছিলেন।

টেবিল টেনিস প্রতিযোগিতায় মাগুরা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী ৩টি গ্রুপে অংশ নেয়। ১০ দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ শেষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন যে, আউটডোর গেমসের পাশাপাশি ইনডোর গেমসেও সকলের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে টেবিল টেনিস খেলায় নেতৃত্ব দিবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com