সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

‘বয়কট’ নিয়ে শেখ হাসিনার উক্তিতে খুশি ভারতীয় গণমাধ্যম

সম্প্রতি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা। আর সেটাকে ইতিবাচকভাবে নিয়েছে ভারত। তাদের গণমাধ্যম প্রধানমন্ত্রীর উক্তিকে চপেটাঘাত হিসেবে দেখছে।

ভারতীয় পণ্য বয়কটের আহ্বানকারীদের উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতীয় পণ্য বয়কট করলে বিরোধীদলীয় নেতাদের ঘোষণা করতে হবে যে তাদের স্ত্রীদের কাছে কয়টি ভারতীয় শাড়ি রয়েছে এবং কেন তারা সেসব শাড়িতে আগুন দিচ্ছেন না।

তিনি প্রশ্ন রেখে বলেন, তাদের (বিএনপি নেতাদের) স্ত্রীর কাছে কয়টি ভারতীয় শাড়ি রয়েছে? আর কেন তারা তাদের স্ত্রীদের কাছ থেকে শাড়ি কেড়ে নিয়ে আগুন ধরিয়ে দিচ্ছে না? দয়া করে বিএনপি নেতাদের জিজ্ঞাসা করুন।

ভারতীয় পণ্যের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার ভারতীয় শাল রাস্তায় ফেলে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার পর তিনি এ মন্তব্য করেন।

এ বছরের শুরুতে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মন্ত্রী ও তাদের স্ত্রী ভারত ভ্রমণের সময় শাড়ি কিনে বাংলাদেশে বিক্রি করতেন।

এরপর শেখ হাসিনা ভারতের মসলা ও বাংলাদেশের রান্নাঘরে তাদের ভূমিকার কোথা তুলে ধরেন। তিনি বলেন, ‘গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা- সব মসলা যা (ভারত থেকে) আসে তা তাদের (বিএনপি নেতাদের বাড়িতে) দেখা উচিত নয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com