বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগারে হামলা চালালো ইউক্রেন

রাশিয়ার তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল শোধনাগার। স্থানীয় সময় মঙ্গলবার (২ এপ্রিল) সীমান্ত থেকে প্রায় ১৩০০ কিলোমিটার ভেতরে এই হামলা হয়। খবর রয়টার্সের।

প্রতিদিন ১ লাখ ৫৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে এমন একটি ইউনিটে ড্রোন আঘাত হেনেছে। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

রুশ কর্মকর্তারা বলেছেন, তাদের জ্যামিং যন্ত্র তাটনেফটের টানেকো শোধনাগারের কাছে ইউক্রেনের একটি ড্রোন শনাক্ত করে। এই শোধনাগারে দৈনিক ৩ লাখ ৪০ হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করা যায়।

বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, ড্রোন হামলার পর আগুনের সূত্রপাত হলে ২০ মিনিটের মধ্যে তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে উৎপাদন ব্যাহত হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com