বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তুরস্কে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে আগুন লেগে ২৯ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিনের বেলায় মেরামতের কাজ চলাকালীন ওই নাইটক্লাবে এ অগ্নিকাণ্ড ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেইরেটেপ জেলায় অবস্থিত ১৬ তলা ভবনের নিচতলায় নাইটক্লাবের সংস্কার কাজ চলাকালীন আগুনের সূত্রপাত হয়।

এতে আরো বলা হয়, শহরের গভর্নরের অফিস সূত্রে জানা গেছে, অগ্নিনির্বাপক ৩১টি গাড়ি নিয়ে ৮৬ জন কর্মী ঘটনাস্থলে যান এবং কয়েক ঘণ্ট পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে দেশটির টেলিভিশনে প্রচারিত ছবিতে আগুনের শিখা এবং উপরের তলার জানালা থেকে ঘন ধোঁয়ার কুণ্ডালি দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com