বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভারতের অস্ত্র সংগ্রহের বিরুদ্ধে জাতিসংঘে পাকিস্তানের নালিশ

ভারতের অস্ত্র সংগ্রহ এবং সামরিক শত্রুতা নিয়ে জাতিসংঘে নালিশ জানিয়েছে পাকিস্তান। জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিষয়ক কমিশনকে পাকিস্তান সতর্ক করেছে। বলেছে, নয়া দিল্লির এই পলিসি আঞ্চলিক শান্তির জন্য হুমকি। কারণ, তারা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশকে অস্থির ও বিস্ফোরণোন্মুখ করে তুলেছে। আন্তঃসরকার সংগঠনগুলোর সাবসিডিয়ারি বডির এক সেশনে জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আকরাম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিবেশের দ্রুত অবনতি হয়েছে। এর কারণ এ অঞ্চলের সবচেয়ে বড় একটি রাষ্ট্র বিপুল অস্ত্রশস্ত্রের একটি প্রোগ্রাম শুরু করেছে। পাকিস্তানের রাষ্ট্রদূত আকরাম জোর দিয়ে বলেন যে, যুদ্ধ-যুদ্ধ অবস্থান গ্রহণ করেছে শীতল যুদ্ধ শুরুর মতো। এটা হলো পাকিস্তানের ওপর আকস্মিক আক্রমণ এবং সীমিত পরিসরে একটি যুদ্ধ। তিনি আরও বলেন, নয়া দিল্লি এখন বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক। তাদেরকে পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, প্রচলিত এবং অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টি করা যায় এমন অস্ত্র সরবরাহ দিচ্ছে তাদের কৌশলগত অংশীদাররা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com