বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিনল্যান্ডে স্কুল শিক্ষার্থীর গুলিতে হতাহত তিন

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে থাকা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির উত্তরে একটি স্কুলে ১২ বছরের সন্দেহভাজন শিশু শিক্ষার্থীর গুলিতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবারের এই ঘটনায় হতাহতদের সবাই একই স্কুলে শিক্ষার্থী বলে প্রথামকিভাবে জানিয়েছে হেলসিঙ্কি শহর কর্তৃপক্ষ।

ফিনল্যান্ডের চতুর্থ বৃহত্তম শহর ভান্তার ভিয়েরতোলা স্কুলে প্রায় ৮০০ শিক্ষার্থী এবং ৯০ জন শিক্ষক ও কর্মী রয়েছে। এক থেকে ৯ গ্রেড, অর্থাৎ সাত থেকে ১৫ বছর বয়সীরা এই স্কুলে যায়। সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার অনুরোধ জানান।

স্কুলের একটি ভবন পুলিশ ঘিরে রেখেছে। কয়েকশ’ মিটার দূরে স্কুলের আরেকটি ভবন থেকে বাবা-মা নিজ নিজ সন্তানদের গ্রহণ করেছেন। স্কুল থেকে দূরে সিলতামাকি এলাকা থেকে পুলিশ কোনো ধরণের জোরজরবদস্তি ছাড়াই সন্দাহভাজন অস্ত্রধারী শিশু এবং তার আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com