সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ঈদের সময় চাঁদাবাজির অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার বলেন, কাউন্টার ছাড়া কোনো টিকিট বিক্রি করা যাবে না। কাউন্টার ব্যতীত বাইরে টিকিটি বিক্রি করলে তা কালোবাজারি বলে গণ্য হবে। টিকিটি কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আজকের সভায় মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ সবাই একমত হয়েছেন কোনো অবস্থাতেই ফিটনেটবিহীন গাড়ি রাস্তায় আসবে না। রাস্তায় কোনো ফিটনেসবিহীন গাড়ি চলতে দেয়া হবে না।

এরপরেও পুলিশকে নির্দেশ দেয়া আছে কোনোভাবেই এসব গাড়ি যেন রাস্তায় চলতে না দেয়। এজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে ব্যবস্থা নেয়া হবে। আর ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এসব গাড়ি না আটকানো হলে ঢাকায় এসে এগুলো যানজট সৃষ্টি করবে। এজন্য চেকপোস্ট বসিয়ে পার্শ্ববর্তী ইউনিটে যে কর্মকর্তা আছেন তাদের চেষ্টা থাকবে এসব যেন ঢাকায় না ঢুকতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com