বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

উত্তর কোরিয়া সর্বশেষ যে অস্ত্রের  পরীক্ষা চালিয়েছে তা একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। দেশটির নেতা নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।

ক্ষেপণাস্ত্রটি পরীক্ষার একদিন পর রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কেসিএনএ’ বলেছে, ‘সামরিক কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ অর্থবহনকারী নতুন একটি মাঝারি থেকে দূর পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর কিম বলেন, ‘উত্তর কোরিয়া এখন ‘কৌশলগত ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষমতা অর্জন করেছে যা সলিড-ফুয়েল চালিত এবং পরমাণু অস্ত্র পরিবহনে সক্ষম।
সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ভোরে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি প্রায় ৬শ’ কিলোমিটার (৩৭০ মাইল) পথ অতিক্রম করে দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যবর্তী জলসীমায় পড়ে। ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে ‘কেসিএনএ’র খবরে বলা হয়েছিল।
কিম মাঝারি পাল্লার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য সলিড-ফুয়েল চালিত একটি ইঞ্জিনের পরীক্ষা তদারকি করার দুই সপ্তাহের কম সময় পর পিয়ংইয়ং সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com