বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

সাত ত্রাণকর্মী হত্যায় চাপে ইসরায়েল

গাজায় ধাওয়া করে তিনটি গাড়িতে থাকা ত্রাণকর্মীদের বিমান থেকে বোমা ফেলে হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে। সংঘবদ্ধভাবে শাস্তি দেওয়া ও গণহত্যার ঝুঁকির প্রেক্ষাপটে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আগামী শুক্রবার এ-সংক্রান্ত একটি খসড়া বিবেচনা করবে মানবাধিকার কাউন্সিল। প্রস্তাবটি উত্থাপন করবে পাকিস্তান। খবর দ্য গার্ডিয়ান অনলাইনের।

গত সোমবার গাজায় নির্দিষ্ট দূরত্বে থাকা তিনটি গাড়িতে হামলা চালিয়ে সাত ত্রাণকর্মীকে হত্যা করে ইসরায়েল। তারা ওয়াশিংটনিভিত্তিক অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের কর্মী ছিলেন। তাদের মধ্যে তিনজনই যুক্তরাজ্যের নাগরিক; একজন করে পোল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা ও ফিলিস্তিনের নাগরিক রয়েছেন। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com