শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শ্রীলঙ্কার কাছে ১৯২ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

পঞ্চম দিনে আগের দিনের স্কোরের সঙ্গে ৫০ রান যোগ করেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। আর এতেই শ্রীলঙ্কার কাছে ১৯২ রানের পরাজয়ে সিরিজে হোয়াইটওয়াশ হওয়াও নিশ্চিত হয়েছে টাইগারদের।

বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২৪৩ রানের হাতে ছিল ৩ উইকেট। স্বাভাবিকভাবেই জয়ের চেয়ে হার বিলম্বিত করাই লক্ষ্য ছিল বাংলাদেশের। তবে সেই লক্ষ্য পূরণ হয়নি। ৩১৮ রানে অলআউটের মাধ্যমে শেষ হয় বাংলাদেশের দুঃখ। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও হারে তাই ২-০ ব্যবধানে শেষ হয় টেস্ট সিরিজ। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৮১ রান আসে মিরাজের ব্যাট থেকে। লঙ্কানদের পক্ষে লাহিরু কুমারা নেন ৪ উইকেট।

পঞ্চম দিনের শুরুতে দেখে শুনেই খেলতে থাকেন তাইজুল ও মিরাজ। তবে ১৪ রান করেই পার্ট টাইমার কামিন্দু মেন্ডিসকে উইকেট বিলিয়ে আসেন তিনি। তবে এর আগেই টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। অষ্টম উইকেটে ৩৮ রান যোগ করে লঙ্কানদের অপেক্ষায় রাখেন মিরাজ-তাইজুল জুটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com