বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

শরিফুলের বাউন্সারে মাথায় আঘাত পেলেন মুমিনুল, ছাড়লেন মাঠ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের বিপক্ষে মাঠে নামে লিজেন্ডস অব রূপগঞ্জ। ম্যাচটিতে আবাহনীর পেসার শরিফুল ইসলামের বাউন্সারে মাথায় আঘাত পেয়েছেন মুমিনুল হক। এরপর মাঠও ছাড়তে হয়েছেন রূপগঞ্জের এই ক্রিকেটারকে।

শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৭ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। এরপরই উইকেটে আসেন মুমিনুল। নিজের প্রথম বলটি সাবলীলভাবে খেললেও দ্বিতীয় বলেই ঘটে বিপত্তি। শরিফুলের বাউন্সারে গুরুতর আহত হন তিনি।পেসার শরিফুলের বাউন্সারটি হেলমেটকে ফাঁকি দিয়ে সরাসরি আঘাত হানে মুমিনুলের ঘাড়ে। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাট ফেলে দেন তিনি।এরপর দ্রুতই ফিজিওকে ডাকেন আবাহনীর বিজয়। রূপগঞ্জের ফিজিও মুমিনুলকে মাঠে প্রাথমিক চিকিৎসা দিলেও তা যথেষ্ট ছিলো না। কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে দেখা যায় টেস্ট দলের এই ব্যাটারকে।যদিও মুমিনুলের আঘাত কতটা গুরুত্বর সে বিষয়ে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com