সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

তীব্র গরমে ৯৬৬ মেগাওয়াট লোডশেডিংয়ে প্রথম কর্মদিবস শুরু

গ্রীষ্মের প্রচণ্ড গরমের মধ্যে ৯৬৬ মেগাওয়াট লোডশেডিংয়ের মধ্য দিয়ে সপ্তাহের প্রথম কর্মদিবস শুরু হয়েছে আজ। বাংলাদেশের কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাত ১টা পর্যন্ত ৯৬৬ মেগাওয়াট লোডশেডিং রেকর্ড করা হয়েছে।

কর্মকর্তারা বলছেন, শহরাঞ্চলে, বিশেষ করে রাজধানী ঢাকা ও বড় শহরগুলোতে লোডশেডিং এড়াতে সরকার একটি নীতি অনুসরণ করায় গ্রামীণ এলাকার বেশিরভাগই লোডশেডিংয়ের সম্মুখীন হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com