বুধবার, ১০ Jun ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কবে আবার বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে : মমতা

ভারতের ক্ষমতাসীন বিজেপিকে উদ্দেশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দূরদর্শনের রঙ, রেল স্টেশনের রঙ গেরুয়া হচ্ছে কি ভাবে? আমাদের গর্ব সেনাবাহিনীর বাড়ির রঙ গেরুয়া হচ্ছে। যারা সাধু হচ্ছেন গেরুয়া পরে, তাদের অপমান নয়? কাশীতে পুলিশকেও গেরুয়া পরিয়েছেন। কবে বলবে দেখবেন, সকালে গেরুয়া শরবত খেতে হবে। গতকাল রোববার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নির্বাচনী সভায় এসব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২৬ এপ্রিল ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ দফায় ভোট রয়েছে উত্তরবঙ্গের ৩ লোকসভা কেন্দ্রে। যাদের মধ্যে অন্যতম বালুরঘাট। গতবার এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার গতকালের সমাবেশের একদিন আগে শনিবারই শুভেন্দু বলেছিলেন, রাজনৈতিক বিস্ফোরণ হবে। এর তারই জবাবে মমতা বলেন, বলে বোমা ফাটাব। একটা কালিপটকা ফাটিয়ে দেখো। বোমা তোমাদের বিরুদ্ধে ফাটাব। কালো টাকা কোথায় গেল? গাদ্দার জবাব দাও। টাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়েদেয়ে এখন বিজেপিতে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com