বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে সহজে হারাল পাকিস্তান

বোলারদের দুর্দান্ত নৈপুন্যে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানের বোলারদের তোপে মাত্র ৯০ রানে অলআউট হয় দ্বিতীয় সারির দল নিয়ে খেলতে নামা নিউজিল্যান্ড। জবাবে ৪৭ বল বাকী রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ১৬ রানে উদ্বোধনী ভাঙ্গার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। পাকিস্তানের দুই পেসার শাহিন শাহ আফ্রিদি-মোহাম্মদ আমির এবং দুই স্পিনার আবরার আহমেদ ও শাদাব খানের বোলিং তোপে ১৮ দশমিক ১ ওভারে ৯০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে যা কিউইদের দ্বিতীয় সর্বনিম্ন রান।

নিউজিল্যান্ডের পক্ষে মাত্র চার ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। মার্ক চাপম্যান সর্বোচ্চ ১৯, কোল ম্যাকোঞ্চি ১৫, ডিন ফক্সক্রফট ১৩ ও টিম সেইফার্ট ১২ রান করেন।

৩ দশমিক ১ ওভার বল করে ১৩ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করেন সদ্যই সাবেক অধিনায়ক হওয়া শাহীন আফ্রিদি। এছাড়া প্রায় চার বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলিং করা আমির ১৩ রানে নেন ২ উইকেট। দুই স্পিনার আবরার ও শাদাবও ২টি করে উইকেট শিকার করেন।

৯১ রানের টার্গেটে খেলতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ব্যক্তিগত ৪ রানে ওপেনার সাইম আইয়ুবকে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে আরেক ওপেনার ও অধিনায়ক বাবর আজমের সাথে ৩৭ রানের জুটি গড়েন তিন নম্বরে নামা মোহাম্মদ রিজওয়ান।

বাবর ১৩ বলে ১৪ রান করে বিদায় নিলেও প্রথমবারের মত পাকিস্তানের হয়ে ব্যাট করার সুযোগ পান উসমান খান। ৭ রানের বেশি করতে পারেননি তিনি। ৫৬ রানে ৩ উইকেট পতনের পর চতুর্থ উইকেটে ইরফান খানকে নিয়ে ৩৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন রিজওয়ান।

১টি করে চার-ছক্কায় ১৮ রানে অপরাজিত থাকেন ইরফান। ৩৪ বলে ৪টি চার ও ১টি ছক্কায় অনবদ্য ৪৫ রান করেন রিজওয়ান। এই ইনিংস খেলার পথে টি-টোয়েন্টিতে অষ্টম ও পাকিস্তানের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার রান পূর্ণ করেন রিজওয়ান।

সেই সাথে ক্যারিয়ারের দ্রুত ৩ হাজার রানের রেকর্ডের মালিক হন তিনি। এতে ভেঙ্গে যায় ভারতের বিরাট কোহলি ও সতীর্থ বাবরের রেকর্ড। কোহলি ও বাবর ৮১ ইনিংসে ৩ হাজার রান করেছিলেন। রিজওয়ানের লাগলো ৭৯ ইনিংস।

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন পাকিস্তানের আফ্রিদি।

সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে আজ রাতে একই ভেন্যুতে তৃতীয় ম্যাচ খেলতে নামবে দুই দল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com