বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

এবার ‘বেকারত্বে’ চোখ বিজেপি-কংগ্রেসের

ভারতের বড় দুই রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও ভারতীয় জাতীয় কংগ্রেস। দল দু’টি এরইমধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে ফেলেছে। লক্ষ্য করলে দেখা যাবে, এবারের ইশতেহারে দুই দলই ‘বেকারত্বকে’ বিশেষ গুরুত্ব দিয়েছে।

বিজেপি–কংগ্রেসের ইশতেহার নিয়ে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এসব সংবাদমাধ্যমের তথ্যমতে, বিজেপি তার ইশতেহারে বলেছে, অবকাঠামো, বিমান চলাচল, রেলপথ, বৈদ্যুতিক যানবাহন, পরিবেশবান্ধব জ্বালানি, সেমিকন্ডাক্টর, ফার্মাসিউটিক্যালস ইত্যাদি খাতে কর্মসংস্থান সৃষ্টির ওপর মনোযোগ দিয়েছে মোদি সরকার। ভারতের যুবকেরা কল্পনাও করেনি যে তাদের সামনে এত সুযোগ আসবে।

অন্যদিকে কংগ্রেস বলেছে, ক্ষমতায় গেলে ৩০ লাখ সরকারি শূন্যপদে চাকরির ব্যবস্থা করবে কংগ্রেস।

কেন দুই দলই বেকারত্বকে গুরুত্ব দিয়ে ইশতেহার সাজালো তার সুলুক সন্ধান করা যেতে পারে। বিশেষ করে বিজেপি, যে দলের নেতাকর্মীরা ‘হিন্দুত্ববাদ’কে সব সময়ই নির্বাচনী বৈতরণি পার হাওয়ার একমাত্র হাতিয়ার মনে করে, তারাও যখন ধর্মীয় রাজনীতির বদলে বেকারত্বকে তোয়াজ করে ইশতেহার প্রকাশ করে, তখন তা বিস্ময়কর ঘটনাই বটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com