বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতল ইন্টান মিলান

পাঁচ ম্যাচ বাকি থাকতেই সিরি আ’র শিরোপা ঘরে তুলেছে ইন্টার মিলান। নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে অনতিক্রম্য লিডের জন্ম দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা। ডার্বির কথা এলে সর্বশেষ পাঁচ ম্যাচে ছিল ইন্টারের আধিপত্য। এবারও তার ব্যতিক্রম হয়নি।

লিগে এই মৌসুমে একবার মাত্র হার দেখা দলটি দুইয়ে থাকা মিলানের চেয়ে ১৭ পয়েন্টের ব্যবধান রেখে শীর্ষে রয়েছে। ইন্টারের সংগ্রহ ৮৯ আর মিলানের ৬৯। ১৮ মিনিটে ফ্রান্সেসকো আসের্বির হেডে লিড পায় ইন্টার। বিরতির চার মিনিট পর মার্কাস থ্যুরামের নিচু শট থেকে আসা গোলটি ছিল তাদের জয়ের জন্য যথেষ্ট।

শেষ দিকে ৮০ মিনিটে মিলানের হয়ে একটি শোধ দেন ফিকায়ো তোমোরি। তবে সমতাসূচক গোলের আর দেখা পায়নি তারা। ডার্বি ম্যাচ হওয়ায় অপ্রীতিকর ঘটনা যে ছিল না এমন নয়। স্টপেজ টাইমে কিছুটা উত্তেজনা ছড়ায় মাঠে। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইন্টারের ডেনজেল ডামফ্রিস ও মিলানের থিও হের্নান্দেস। কয়েক মিনিট বাদে ৯ জনের দলে পরিণত হয় মিলান। উগ্র আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কালাব্রিয়া।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com