বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলি করা সেই ব্যক্তির বিষয়ে যা জানা গেলো

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় আটক সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যা চেষ্টার চার্জ গঠন করেছে পুলিশ। ৭১ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় একজন লেখক। এ ঘটনায় আটক করা হয়েছে তার স্ত্রীকেও। হাসপাতালে চিকিৎসাধীন ফিকো এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী টমাস তারাবা।

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে গুলির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা বিশ্বে। এমন ন্যাক্কারজনক ঘটনা কে ঘটিয়েছে তা নিয়েও চলছে চুলচেড়া বিশ্লেষণ। একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাচেষ্টা বলছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীও।

এনিয়ে দেশটির সংবাদমাধ্যম বলছে, হামলাকারী সন্দেহে ঘটনাস্থল থেকে ৭১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন লেখক।

খবরে আরও বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী ডিইউএইচএ বা রংধনু সাহিত্য ক্লাবের প্রতিষ্ঠাতা। লিখেছেন তিনটি কবিতাসমগ্র। স্লোভাকিয়ার লেখকদের একটি সংগঠনের সদস্যও ওই ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com