সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

কিরগিজিস্তানে বাংলাদেশি শিক্ষার্থীর ‘গুরুতর আহত’ হওয়ার খবর নেই : পররাষ্ট্রমন্ত্রী

কিরগিজিস্তানের বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় কোনো বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর না থাকার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমরা ইতোমধ্যে আমাদের গভীর উদ্বেগ কিরগিজিস্তানকে জানিয়েছি, সেখানে যে বিদেশি ছাত্রদের উপর, বিশেষ করে বাংলাদেশি ছাত্রদের উপর যে হামলা হয়েছে, সেজন্য আমরা গভীর উদ্বেগ ব্যক্ত করেছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। কোনো বাংলাদেশি ছাত্র গুরুতর আহত হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, গুরুতর আহত হয়েছে–এমন কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। খবর বিডিনিউজের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com