বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জার্মানিতে নিষিদ্ধ হলো লেনোভো ও মটোরোলা!

লেনোভো এবং তাদের সহযোগী প্রতিষ্ঠান মটোরোলা মোবিলিটি সম্প্রতি জার্মানির এক আদালতের রায়ের পর সে দেশে বড় আইনি প্রতিরোধের সম্মুখীন হয়েছে, যা মোবাইল ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজনীয় ডাব্লিউডাব্লিউএএন মডিউলযুক্ত তাদের ডিভাইসগুলির বিক্রয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

লেনোভোর পণ্যগুলিতে ব্যবহূত ডাব্লিউডাব্লিউএএন প্রযুক্তির লাইসেন্সিং শর্তাবলিকে কেন্দ্র করেই মূল বিরোধ সৃষ্টি হয়েছে, যার মধ্যে সম্প্রতি উন্মোচন হওয়া স্মার্টফোন, মটোরোলা এজ ৫০ আল্ট্রাও রয়েছে। এই ডিভাইসগুলোতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যার জন্য ইন্টারডিজিটালের পেটেন্ট পেয়েছে এবং সেগুলো ব্যবহারের জন্য লেনোভোকে যে ফি দিতে হয় তা নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ইন্টারডিজিটাল দাবি করেছে যে—লেনোভো ন্যায্য এবং যুক্তিসঙ্গত লাইসেন্সিং ফি প্রদানের ক্ষেত্রে তাদের দাবিগুলো পূরণ করেনি, যার কারণে তারা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে, লেনোভো বলেছে যে, ইন্টারডিজিটালের শর্তাবলি ন্যায্য নয় এবং তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।

আদালতের সিদ্ধান্ত জার্মানিতে লেনোভোর ব্যবসায়ের ওপর তাত্ক্ষণিক প্রভাব ফেলে। রায় অনুসারে, লেনোভোর যেকোনো ডাব্লিউডাব্লিউএএন-এনেবল ডিভাইস বিক্রি, অফার বা আমদানি করা জার্মানিতে নিষিদ্ধ। ডিভাইসগুলোর মধ্যে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ রয়েছে, যা জিএসএম, ইউএমটিএস, এলটিই এবং ফাইভজির মতো মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে। এটি শুধুমাত্র মটোরোলার স্মার্টফোনই নয়, লেনোভোর মোবাইল-এনেবল ডিভাইসগুলোকেও প্রভাবিত করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com