বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

রাফায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৪৫

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চীয় শহর রাফায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত ও আরও বহু আহত হয়েছেন। ইসরায়েল এই রাফাকেই একসময় বাস্তুচ্যুত বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ঘোষণা করেছিল। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল–কিদরা জানান, এ হামলায় ৪৫ জন নিহত ও আরও বহু, যাদের অধিকাংশই নারী ও শিশু, আহত হয়েছে। রয়টার্স জানিয়েছে, পশ্চিম রাফার তেল আল–সুলতান এলাকায় রোববার রাতে হামলাটি চালানো হয়। খবর বিডিনিউজের।

দুই সপ্তাহ আগে রাফার পূর্বাংশে ইসরায়েলি বাহিনী একটি স্থল অভিযান শুরু করার পর সেখানে থেকে কয়েক হাজার বেসামরিক ফিলিস্তিনি পালিয়ে এই তেল আল–সুলতান এলাকায় আশ্রয় নিয়েছিল। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী রাফায় হামাসের একটি কম্পাউন্ডে আঘাত হেনেছে আর সেখানে আঘাত হানতে ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতাসম্পন্ন বোমা ব্যবহার করা হয়েছে’। পশ্চিম তীরের জন্য হামাসের চিফ অফ স্টাফ ও ইসরায়েলে প্রাণঘাতী হামলার পেছনে থাকা আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার জন্য হামলাটি চালানো হয় বলে জানিয়েছে তারা। ওই আঘাত ও তার থেকে শুরু হওয়া আগুনে ওই এলাকায় বেশ কয়েকজন বেসামরিক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন প্রতিবেদনগুলোর বিষয়ে আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) সজাগ আছে,” এক বিবৃতিতে বলেছে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com