সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

জামায়াত-বিএনপি সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ

জামায়াত-বিএনপি সম্পর্ক নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (৪ জুন) এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,‘জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যকার রাজনৈতিক সম্পর্ক নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সব বিষোদগারপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেছেন তা সম্পূর্ণ প্রতিহিংসামূলক, অযৌক্তিক ও অসৌজন্যমূলক। আমি তার এ কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক শক্তি হিসেবে অভিহিত করে ওবায়দুল কাদের জামায়াতে ইসলামী সম্পর্কে যে অবান্তর বক্তব্য দিয়েছেন তা অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

জামায়াতের এই নেতা বলেন, দেশবাসী সকলেই অবগত আছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের সহযাত্রী হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান। ১৯৮৩ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত জামায়াত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জোরালো ভূমিকা পালন করছে। ওবায়দুল কাদেরের মনে থাকার কথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ১৫ দল, ৭ দল ও জামায়াতে ইসলামীর ঘোষিত কর্মসূচি জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে। ওই সময় একই ইস্যুতে আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com