বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আর্জেন্টিনার পচেত্তিনোর বদলি ইতালি থেকে খুঁজে নিল চেলসি

প্রিমিয়ার লিগ টেবিলে চেলসিকে এক মৌসুমে ১২ নম্বর থেকে টেনে ছয়ে তুলেছিলেন আর্জেন্টাইন কোচ  মরিসিও পচেত্তিনো। তবু মালিকপক্ষের মন ভরাতে পারেননি। মৌসুম শেষ হতেই এই কোচকে বিদায় করে চেলসি। এবার তার উত্তরসূরি হিসেবে ইতালির এনজো মারেসকাকে বেছে নিয়েছে ক্লাবটি।

সোমবার (৩ জুন) এক বিবৃতিতে মারেসকাকে পাঁচ বছরের চুক্তিতে হেড কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয় চেলসি। ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুপক্ষ সম্মত থাকলে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়ে নিতে পারবে।

ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার সিটির এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচ হিসেবে যাত্রা শুরু হয় মারেসকার। ২০২০-২১ সালে সে পদে দায়িত্ব পালনের পর নিজ দেশ ইতালিতে চলে যান তিনি। সেখানে পার্মার হেড কোচের দায়িত্ব কাঁধে নেন।

২০২২ সালে আবার ম্যানচেস্টার সিটিতে ফেরেন মারেসকা। এবার পেপ গার্দিওলার সহকারী হিসেবে মূল দলের সঙ্গে কাজ করার সুযোগ হয় তার।

গত বছরের জুনে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত লেস্টার সিটির ডাগআউটে দাঁড়ান মারেসকা। তার অধীনে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে লেস্টারকে প্রিমিয়ার লিগে ফেরান এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।

চেলসির মতো ক্লাবে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত মারেসকা। চেলসির ওয়েবসাইটের সঙ্গে আলাপে মারেসকা বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা ক্লাব চেলসিতে কাজ করতে পারা যেকোনো কোচেরই স্বপ্ন। তাই আমি এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com