শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’

নানা রকম সমালোচনাকে পাশ কাটিয়ে আনকাট সেন্সর পেল শাকিবের ‘তুফান’। আনকাট সেন্সর সার্টিফিকেটের ছবি নির্মাতা রায়হান রাফী নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

রাফী তার ফেসবুকে লিখেছেন, ‘আনকাট সেন্সর তুফান। অগ্রিম টিকিট বুকিং-এর জন্য প্রস্তুতি নিয়ে নিন সবাই, আসছে তুফান।’জানা গেছে, তিনদিন আগেই সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ‘তুফান’। মঙ্গলবার (৪ জুন) রাতে সিনেমাটিকে মৌখিক ‘নো অবজেকশন’ জানানো হয়। তবে সবাইকে সুখবর দিয়ে বুধবার (৫ জুন) ছাড়পত্র পাওয়ার খবরটি জানা যায়। মঙ্গলবার (৭ মে) নেট দুনিয়ায় প্রকাশ করা হয়েছিল ১ মিনিট ২২ সেকেন্ডের টিজার। অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাতেই টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক।

সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। এ সিনেমায় আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। ‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ বাংলাদেশ, আলফা আই ও চরকি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com