বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

হিজবুল্লাহকে আর ‘সন্ত্রাসী’ বলবে না আরবরা

এক সময় আরব লীগের চক্ষুশূল ছিলো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’। তবে, সময় পাল্টেছে, বাতাস বইছে স্রোতের বিপরীতে, তাদের ওপরই আস্থা বাড়ছে আরব লীগের। আর তাই তো পশ্চিমাদের মুখে ছাই দিয়ে এবার হিজবুল্লাহ’র সাথে মিত্রতা চাইছে আরব লীগ।

লেবাননের সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ। জি ঠিকই শুনেছেন?

আরব লীগের সহকারী মহাসচিব ও মিসরীয় কূটনীতিক হোসাম জাকি প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সংসদীয় উপদলের নেতা মোহাম্মদ রাদের সঙ্গে বৈরুতে শনিবার এক বৈঠকের পর ওই ঘোষণা দিয়েছেন। তবে এ ঘোষণায় এখনও নীরব রয়েছে পশ্চিমা গণমাধ্যম।

জাকি বলেন, হিজবুল্লাহ গোষ্ঠীর ওপর থেকে সন্ত্রাসী সংগঠনের নাম তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। কারণ, এই গোষ্ঠীটি বর্তমান রাজনীতি ও লেবাননের ভবিষ্যতের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com