বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইউরো থেকে বিদায়ের পর আবেগঘন বার্তা রোনালদোর

ইউরো চলাকালীন ঘোষণা দিয়েছিলেন এটাই তার শেষ আসর। কোয়ার্টারে ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে পর্তুগালের বিদায়ের পর পর্তুগিজ তারকা রোনালদোর ক্যারিয়ার নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে এখনই ‘বিদায়’ বলছেন অনেকে। অনেকেই বলছেন, শুধু ইউরো নয়, দেশের জার্সিতেও হয়তো শেষ ম্যাচটা খেলে ফেলেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। যদিও আন্তর্জাতিক ফুটবলে কবে ইতি টানবেন তা নিয়ে কিছু জানাননি পর্তুগিজ এই মহাতারকা। ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজও জানিয়েছেন অবসর নিয়ে রোনালদোর সঙ্গে এখনো কোনো কথা হয়নি। নানা আলোচনার মধ্যে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন ৩৯ বছরের রোনালদো। সেই বার্তায় নিজের অবসর নিয়ে কিছু না বললেও ইউরো থেকে এমন হতাশাজনক বিদায় প্রত্যাশা করেননি বলে মন্তব্য করেছেন এই আল নাসর তারকা। পাশাপাশি পর্তুগিজ ফুটবলের উন্নতির ধারা অব্যাহত থাকার প্রত্যাশার কথাও বলেছেন রোনালদো।

এবারের ইউরোয় আরও বেশি প্রত্যাশা ছিল জানিয়ে রোনালদো লিখেছেন, ‘আমরা আরও বেশি চেয়েছিলাম। আমাদের আরও বেশি প্রাপ্য ছিল। আমাদের নিজেদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, পর্তুগালের জন্য।’ রোনালদোর আরও বলেছেন, ‘তোমরা আমাদের যা কিছু দিয়েছ এবং আমরা যা অর্জন করেছি, সবকিছুর জন্য কৃতজ্ঞ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com