মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

জাতীয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪৯২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ২৯টি মামলা হয়েছে।   মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক read more

টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম

সকাল থেকে রাজধানীতে ছিল কুয়াশার দাপট। সেটা কমেনি বেলা একটায় এসেও। তাই

read more

মারুফের ৫ উইকেট বিফলে, হারল বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হার দিয়ে সূচনা করল বাংলাদেশ। আজ শনিবার দক্ষিণ আফ্রিকার

read more

২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ

২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আজ। গত দুইবারের মতো এবারো পূর্বাচল

read more

এলএনজির দুটি ভাসমান টার্মিনালই অচল, দেশব্যাপী গ্যাসের তীব্র সংকট

আমদানীকৃত এলএনজি রিগ্যাসিফিকেশনের পর পাইপলাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য দেশে ভাসমান

read more

এবার ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

শনিবার (২০ জানুয়ারি) মার্কিন কমান্ড জানায়, বাগদাদের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার

read more

আরও চার মামলায় আমীর খসরুর জামন শুনানি আজ

রাজধানীর রমনা থানার দুটি ও পল্টন মডেল থানার আরও দুই মামলায় বিএনপির

read more

১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে একুশে বইমেলা

চলতি বছর ফেব্রুয়ারির প্রথম দিন মাসব্যাপী দেশের বৃহত্তম ঐতিহ্যবাহী বইমেলা ‘অমর একুশে

read more

ক্রীড়া আমাদের মেধা ও মনন বিকশিত করে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘গ্রামবাংলার আনাচে-কানাচে

read more

প্রকাশ্যে মাইকেল জ্যাকসনের বায়োপিকের ফার্স্টলুক

পপ সম্রাটের মাইকেল জ্যাকসনের বায়োপিক নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার ফার্স্টলুকের

read more

শ্রবণশক্তি হারানোর ঝুঁকিতে ভিডিও গেমাররা

মাত্রাতিরিক্ত বা সহ্য ক্ষমতার বাইরে থাকা সবকিছুই ক্ষতিকর। এর মধ্যে শব্দ অন্যতম। অনেকে বেশি শব্দে গান শোনা বা গেম খেলতে পছন্দ করে। এতে নিজের পাশাপাশি অন্যদের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বেশি। যেসব গেমার নিয়মিত বেশি শব্দে ভিডিও গেম খেলে তাদের স্থায়ীভাবে শ্রবণশক্তি হারানোর শঙ্কা রয়েছে। সম্প্রতি এক গবেষণা সূত্রে এ তথ্য জানা গেছে। বিবিসিতে প্রকাশিত খবরে বলা হয়, গেমাররা দীর্ঘ সময় অতিরিক্ত ভলিউমে গেম খেলার মাধ্যমে নিজেদের শ্রবণশক্তিকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলছে, যা তাদের শ্রবণশক্তির অপরিবর্তনীয় ক্ষতি করে টিনিটাসে পর্যন্ত আক্রান্ত করতে পারে। মূলত চারদিক নিস্তব্ধ থাকার পরও কানে অস্বাভাবিক শব্দ শোনার এ সমস্যাকে টিনিটাস রোগ বলা হয়। বিএমজে পাবলিক হেলথে প্রকাশিত এ গবেষণাপত্রে ১৪টি গবেষণা পর্যালোচনা করা হয়েছে। যেখানে মোট ৫০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছে। এতে দেখা যায়, বেশির ভাগ গেমাররা গেমিংয়ের সময় ভলিউম অনিরাপদ স্তরে রেখে গেমিং করে থাকে। যদি গেমাররা নিরাপদ ভলিউম স্তরে সাইন্ড কমিয়ে এনে গেমিং করে তাহলে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। গবেষণায় বলা হয়, দীর্ঘ সময় অতিরিক্ত ভলিউমে গেমিং করা ব্যক্তির শ্রবণশক্তি হারানোর অন্যতম কারণ হিসেবে পাওয়া গেছে। এজন্য গবেষকরা গেমারদের এ বিষয়ে আরো জনসচেতনতামূলক প্রচারণা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক কেউ সপ্তাহে ৪০ ঘণ্টা ৮০ ডেসিবেল (ডিবি) শব্দ মাত্রা নিরাপদে সহ্য করতে পারবে। তবে এ স্তরের বাইরে দীর্ঘ সময় উচ্চ বা অতিরিক্ত ভলিউমে গেমিং করা হলে তা শ্রবণশক্তির ক্ষতি করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী, প্রাপ্তবয়স্কদের সপ্তাহে ৪ ঘণ্টা ৮৫ ডেসিবেল এবং সর্বোচ্চ সপ্তাহে ১ ঘণ্টা ১৫ মিনিট ৯০ ডেসিবেল মাত্রার মধ্যে গান শুনতে পারেন। তবে শিশু-কিশোরদের ক্ষেত্রে এ শব্দের সীমা আরো কম। গবেষণায় দেখা গেছে, কিছু শুটিংনির্ভর অ্যাকশন গেমে গড় শব্দের মাত্রা ৮৮ দশমিক ৫ থেকে ৯১ দশমিক ২ ডেসিবলের মতো থাকে। কিছু ক্ষেত্রে তা ১১৯ ডেসিবল পর্যন্ত পৌঁছে যায়। তিনটি পৃথক গবেষণায় দেখা গেছে, মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি সময় অতিরিক্ত ভলিউমে ভিডিও গেম খেলে থাকে। যদিও গবেষণাটি গেমিং ও শ্রবণ সমস্যার মধ্যকার একটি সংযোগ তুলে ধরেছে। গবেষকরা আরো বিস্তারিত গবেষণার প্রয়োজনীয়তাও স্বীকার করেছেন।

read more

© All rights reserved © 2017 Nagarkantha.com