সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এ তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এআইইউবি সাইবার গেমিং ফেস্ট ২০১৯’।

আগামী বৃহস্পতিবার থেকে ৪ দিনব্যাপী এই ফেস্টের সার্বিক আয়োজন করছে এআইইউবি কম্পিউটার ক্লাব এবং প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে থাকছে প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান গিগাবাইট।

৫ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে দেশের সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

তৃতীয়বারের মতো আয়োজিত এবারের প্রতিযোগিতায় থাকছে আকর্ষণীয় গেম – ফিফা ২০, রেসিং গেম নিড ফর স্পিড মোস্ট ওয়ান্টেড, টিম গেম সিএসঃগো, ডোটা ২, পাবজি মোবাইল (টিম এবং একা) এবং এ বছর আরও থাকছে ভার্চুয়াল রিয়ালিটি গেম বিট সেবারের মতো জনপ্রিয় গেমগুলো।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদেরকে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য www.cgf.aiubcc.org লিংকে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com