শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল
Uncategorized

ঢাকা-কক্সবাজারে ইউএস বাংলার প্রতিদিন ৬টি ফ্লাইট

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১০ ডিসেম্বর থেকে কক্সবাজার রুটে প্রতিদিন ৬টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন ৪টি ফ্লাইট পরিচালনা করছে। যাত্রী সাধারণের অতিরিক্ত চাহিদার কারণে ১০ ডিসেম্বর থেকে প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট বৃদ্ধি করে মোট ৬টি ফ্লাইট পরিচালিত হবে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে, যা যাত্রীদের চাহিদাকে পরিপূর্ণতা দিতে সহায়তা করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

প্রতিদিন সকাল ৮টা, ৯টা ৪০ মিনিট, ১১টা, দুপুর ১২টা, ১২টা ৪৫ মিনিট ও ৩টায় ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট, ১১টা ১০ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট, ১টা ৩০ মিনিট, ২টা ১৫ মিনিট ও বিকাল ৪টা ৩০ মিনিটে ফ্লাইট চলাচল করছে।

বর্তমানে ইউএস-বাংলার বিমানবহরে মোট এগারোটি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে চারটি বোয়িং ৭৩৭-৮০০, চারটি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট।

কক্সবাজার ছাড়াও বর্তমানে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, রাজশাহী, যশোর ও বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

এছাড়া ইউএস-বাংলা আন্তর্জাতিক রুট ঢাকা থেকে কলকাতা, চেন্নাই, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, গুয়াংজু, মাস্কাট, দোহা এবং চট্টগ্রাম থেকে কলকাতা, চেন্নাই, দোহা ও মাস্কাট রুটে ফ্লাইট চলাচল করছে।

বিস্তারিত তথ্য জানার জন্য আপনার নিকটস্থ ট্রাভেল এজেন্ট অথবা ইউএস-বাংলা এয়ারলাইন্সের যেকোনো সেলস অফিসে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ করা যাবে ১৩৬০৫ অথবা ০৯৬৬৬৭১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ এই নম্বরে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com