মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশকে দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : আগামী মাসে পাকিস্তান সফরের সূচি রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। তবে এখনো ঐ সফরের কোনো নিশ্চিয়তা নেই। নিরাপত্তা রিপোর্ট এবং সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফর নিশ্চিত না হলেও, ইতোমধ্যেই বাংলাদেশকে একটি দিবা-রাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তান সফরে দুই টেস্ট এবং তিনটি টি-২০ রয়েছে বাংলাদেশের। এরমধ্যে একটি দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করতে চায় পিসিবি। তবে নিরাপত্তা রিপোর্ট ইতিবাচক না হলে পাকিস্তান সফর বাতিল করতে পারে বাংলাদেশ। পাকিস্তানের সাথে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি বাংলাদেশ। কিন্তু এটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি।

গত মাসেই ভারতের বিপক্ষে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম দিবা-রাত্রির ম্যাচ খেলে বাংলাদেশ। যা উপমহাদেশের মাটিতে প্রথম দিবা-রাত্রির টেস্ট ছিলো। খবর বাসসের।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com