মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অ্যাপলকে হারিয়ে অস্ট্রেলিয়ায় শীর্ষ ব্র্যান্ড গুগল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : ব্র্যান্ড ইন্সটিটিউট অব অস্ট্রেলিয়ার নতুন প্রতিবেদনে ব্র্যান্ড মর্যাদার দিক থেকে অ্যাপল ও স্যামসাংয়ের চেয়ে এগিয়ে রয়েছে গুগল।

ব্র্যান্ড ইন্সটিটিউট অব অস্ট্রেলিয়ার ২০১৯ রেপুটেশন হেলথ রিপোর্টে বলা হয়েছে দেশটির সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড গুগল– খবর আইএএনএস-এর।

অস্ট্রেলিয়ার দুই হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের সঙ্গে সাক্ষাৎকারের পর এ ঘোষণা দিয়েছে ব্র্যান্ড ইন্সটিটিউট অব অস্ট্রেলিয়া। পণ্য ও সেবা, উদ্ভাবন, যোগাযোগ, আর্থিক কর্মক্ষমতা, গ্রাহকের মূল্য, কার্যক্রম এবং সামাজিক দায়িত্বশীলতার বিষয়গুলো ওপর বিবেচনা করেছে সংস্থাটি।

অস্ট্রেলিয়ার হার্ডওয়্যার স্টোর চেইন বানিংসকে হটিয়ে ব্র্যান্ড মর্যাদায় শীর্ষে উঠেছে গুগল। বানিংস-এর পর তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে স্যামসাং এবং অ্যাপল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com