বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- সৈয়দ আলম (৩০), মো. ইউনুছ (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), ছেনরা খাতুন (২২), ময়ূরা বেগম (৬), আয়েশা বিবি (৩), জান্নাত (৫) ও আজিজুর রহমান (১)।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, এক রোহিঙ্গা নাগরিকের মাধ্যমে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও চট্টগ্রাম থেকে আসা ৯ রোহিঙ্গা পুরুষ, নারী ও শিশু অবৈধভাবে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্ত এলাকায় গিয়ে সুবিধা করতে না পেরে তারা ফের আখাউড়া রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, তখন স্টেশন এলাকায় চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় সবাই রোহিঙ্গা। এরপর তাদেরকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com