সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জয় দিয়ে বিপিএল শুরু করলো চট্রগ্রাম চ্যালেঞ্জার্স

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : জয় দিয়ে বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ আসর শুরু করলো চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটনের ঝড়ো ইনিংসে সিলেট থান্ডারের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স।

টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স । মিঠুনের ৮৪ রানের ঝড়ো ইনিংসে চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইেকট হারিয়ে ১৬২ রান তুলে সিলেট থান্ডার। মিঠুন ৪৮ বলে করেন ৮৪ রান। জনসন চার্লস করেন ২৩ বলে ৩৫ রান। চট্রগ্রাম চ্যালেঞ্জারর্সের হয়ে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন রুবেল হোসেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে নাসির হোসেন ও জু্নাঈদ সিদ্দিকির উইকেট হারিয়ে বসে চট্রগ্রাম । তবে ইমরুল কায়েস ও চ্যাডউইক ওয়ালটনের ব্যাটিং দৃঢ়তায় শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠে চ্যালেঞ্জার্সরা।

পঞ্চম উইকেট জুটিতে দুজনের ৫২ বলে ৮৬ রান জয়ের দিকে এগিয়ে যায় চট্টগ্রাম। কিন্তু জয়ের জন্য যখন ১৪ বলে ১৩ রান দরকার তখন এবাদত হোসেনকে মারতে গিয়ে ক্যাচ দেন ইমরুল। আউট হওয়ার আগে ৫ ছক্কা ও ২ চারে ৩৮ বলে ৬১ রান করেন তিনি।

জয়ের জন্য শেষ দুই ওভারে ১১ রান দরকার ছিল চট্টগ্রামের। তখন ম্যাচে ফেরার সুযোগ ছিল সিলেটেরও। তবে ১৯তম ওভারেই ১১ রান তুলে নেন ওয়ালটন-নুরুল জুটি। ৩০ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন ওয়ালটন। সিলেটের হয়ে ৩৩ রানে ২ উইকেট নেন নাজমুল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com