শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার উত্তরায় ‘সারা’ লাইফস্টাইল

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : মিরপুর, বসুন্ধরা সিটি এবং মোহাম্মদপুরের পর এবার রাজধানীর উত্তরাতে স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’র ৪র্থ আউটলেটের উদ্বোধন হয়েছে।

শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘সারা’ লাইফস্টাইল ও স্নোটেক্সের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন নেসা, বাংলাদেশের জনপ্রিয় মডেল আদিল হোসেন নোবেল, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ আরো অনেকে।

উত্তরার ৯ নম্বর সেক্টরের সোনারগাঁ জনপদে ‘সারা’র ৪র্থ আউটলেট। হাউজ নং-২২। এই ঠিকানায় এখন থেকে পাওয়া যাবে সারা’র পোশাকের সকল সংগ্রহ।

স্নোটেক্স এর লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নং শপটি ছিলো সারার ২য় আউটলেট। আর ৩য় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এই ঠিকানায়।

শার্ট, এথনিক কুর্তি, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, জিন্স ফর মেনজ এন্ড বয়েজ, পোলো টি শার্ট, পাঞ্জাবি, কিডস আইটেমসহ আরো নানা পোশাকের সমাগমে সজ্জিত থাকছে ‘সারা’। এছাড়াও শীতকালকে লক্ষ্য রেখে ‘সারা’ নিয়ে আসছে জ্যাকেট এবং শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন।

সারার আউটলেট ছাড়া অনলাইনেও পোশাক অর্ডার করে বিনামূল্যে ঢাকার ভেতরে হোম ডেলিভারি পাওয়া যাবে। সেক্ষেত্রে, সারার ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক পেজ (www.facebook.com/saralifestyle.bd) এবং ইন্সটাগ্রাম (sara_lifestyle_ltd) থেকে ক্রেতারা অর্ডার করতে পারবেন।

‘সারা’ বাংলাদেশের রপ্তানিমুখী পোশাক শিল্পের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত স্নোটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। সামর্থ্যের মধ্যে গুণগত মানের পোশাক ক্রেতার হাতে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ‘সারা’ লাইফস্টাইলের নতুন এই আউটলেটে শিশু, নারী, পুরুষ সবার জন্য রয়েছে আকর্ষণীয় সব পোশাক।

উল্লেখ্য, ‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে স্নোটেক্স অ্যাপারেলস। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটারওয়্যার’ প্রতিষ্ঠা করা হয়। আজকের ‘স্নোটেক্স’ হয়ে উঠেছে তিনটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান রূপে। ‘সারা’ তাদের প্রথম লাইফস্টাইল ব্র্যান্ড।

স্নোটেক্স আউটারওয়্যার গ্রিন ফ্যাক্টরি হিসেবে পুরস্কৃত হয়েছে ইউএসজিবিসির লিড গোল্ড সার্টিফিকেটে। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘হেলথ এন্ড সেফটি’ অ্যাওয়ার্ড পেয়েছে স্নোটেক্স। এটি এখন ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান করে যাচ্ছে। যেটি ২০২০ সালের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের কর্মসংস্থানের জায়গা হয়ে দাঁড়াবে। এছাড়াও খুব শীঘ্রই ঢাকার বারিধারা জে ব্লকে ‘সারা’ লাইফস্টাইল লিমিটেডের আউটলেট যাত্রা শুরু করবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com