সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফেক নিউজ ঠেকাতে লড়াইয়ের ঘোষণা দিল ফেসবুক

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহারকারীদের আরো বাড়তি গুরুত্ব দেওয়ার পাশাপাশি ফেক নিউজ ঠেকাতে কঠোর লড়াইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক। গতকাল সোমবার সিঙ্গাপুরে ফেসবুকের আঞ্চলিক অফিসে এপিএসি প্রেস ডের শুরুতে এই অঞ্চলের সাংবাদিকদের সামনে প্রতিষ্ঠানটির লক্ষ্য তুলে ধরা হয়। লক্ষ্য তুলে ধরেন ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়ারি।

ড্যান নিয়ারি বলেন, ‘আমরা কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। এসব কাজের মধ্যে রয়েছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্বাচন সুরক্ষা। আমরা মেশিন লার্নিং ও এআই ব্যবহার করে প্রাইভেসি সুরক্ষার পাশাপাশি বাজে কনট্যান্ট শনাক্তে কাজ করছি। পরের ধাপ হচ্ছে ভুয়া তথ্য ও খবরের সঙ্গে লড়াই করা। প্রাইভেসি ট্রান্সপারেন্সি ও কন্ট্রোল ফেসবুক ব্যবহারকারীদের দিতে কাজ করছি। টেক ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে পোর্টাল, অকুলাস সিস্টেমের পণ্য তৈরি হবে।’

ড্যান নিয়ারি পূর্বাভাস দেন, ভিআর মূলধারায় চলে আসবে। তাই ফেসবুক এখন ভিআর ও কনট্যান্টকে গুরুত্ব দিচ্ছে। এর বাইরে মেসেজিং ও ডেটিং সাইট নিয়েও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে ফেসবুকের লিবরা মুদ্রা ও পে সিস্টেম নিয়েও আলোচনা হয়। এশিয়া অঞ্চলে এই সুবিধা বাড়ানোর কথা বলা হয়।

এর বাইরে ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুকে গুরুত্ব দিতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়। ফেসবুকে নিপীড়ন প্রতিরোধে আরো বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন ফেসবুকের কর্মকর্তারা। এপিএসি প্রেস ডে উপলক্ষ্যে বিভিন্ন সেশনে ফেসবুকের ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com