বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

হবিগঞ্জে আ’লীগের নেতৃত্বে জাহির ও আলমগীর

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মো. আবু জাহির এমপি; পূর্বের কমিটিতে তিনি সভাপতি ছিলেন। সাধারণ সম্পাদক হয়েছেন মো. আলমগীর চৌধুরী; তিনি পূর্বের কমিটিতে সহ-সভাপতি ছিলেন।

বুধবার বিকেল ৩টার দিকে হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশনে নেতাকর্মীদের উপস্থিতিতে তাদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ক্ষমতাসীন আওয়ামী লীগের হবিগঞ্জ জেলা কমিটির নেতৃত্ব নিয়ে নানান জল্পনা ছিল। কারা হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছিল। নেতৃত্বে আসতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ আট পদে ৩২ নেতা প্রতিদ্বন্দ্বিতায় নামেন।

২০১৩ সালের ১৩ জুন জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। তখন কাউন্সিলে ভোটে মো. আবু জাহির এমপি সভাপতি এবং মো. আব্দুল মজিদ খান এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com