সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসলাম মানুষ হত্যা ও জঙ্গিবাদে বিশ্বাস করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ইসলাম মানুষ হত্যা, গণহত্যা ও জঙ্গিবাদে বিশ্বাস করে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ধর্মীয় শিক্ষার বাস্তব প্রতিফলনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশকে এগিয়ে নিতে পারলে বাংলাদেশ পথ হারাবে না। প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান। তিনি প্রতিদিন নামাজ আদায় ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্রপরিচালনার কাজে হাত দেন।’

বুধবার দুপুর আড়াই টার দিকে জামালপুরের মেলান্দহের বেতমরারি মহিলা (কওমি) মাদ্রাসার ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গির আস্তানা থাকার ধারণাকে ভুল আখ্যায়িত করে তিনি আরও বলেন, ‘কওমি মাদ্রাসাগুলোর পাঠদান পদ্ধতি, বাস্তবচিত্র আমাদের জানা হয়ে গেছে। এই মাদ্রাসাগুলোতেই আদর্শ, পবিত্র শান্তির ধর্ম ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষার পাশাপাশি মাতৃভাষা শিক্ষা দেওয়া হয়। এজন্য কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিও দেওয়া হয়েছে।’

এ সময় তিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাতৃভাষায় অনুবাদ ভিত্তিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘ইসলাম মানুষ হত্যা, গণহত্যা ও জঙ্গিবাদ বিশ্বাস করে না। তাই আল্লামা আহমেদ শফীর অনুসারী হিসেবে বাংলাদেশকে জঙ্গিমুক্ত রাখতে ইমাম, মুয়াজ্জিন, মাওলানা ও মুফতিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এসডিজির মূখ্য সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটস’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন-পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, ডিসি এনামুল হক, এসপি দেলোয়ার হোসেন পিপিএমবার, আন্তর্জাতিক বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা, জামেয়া হুছাইনিয়ার আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মুফতী শামসুদ্দিন ও মাওলানা ওমর ফারুক প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com