শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ভাঙন সৃষ্টিকারীদের ব্যাপারে সজাগ থাকুন: আমু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, যারা নৌকায় চড়ে বিজয় লাভ করে আরেকজনের নৌকা ফুটো করে ডুবায় তাদের নৌকায় স্থান হবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ পরিবারের ভেতর যারা ভাঙন সৃষ্টি করতে চায়, দ্বিধা বিভক্ত করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার শহরের শিশুপার্কের মুক্তমঞ্চে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে বক্তব‌্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সরদার মো. শাহ আলমকে পুনরায় সভাপতি ও খান সাইফুল্লাহ পনিরকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com