মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন আনল স্যামসাং

তথ্য ও প্রযুক্তি ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রযুক্তিপ্রিয় প্রজন্মের চাহিদার কথা মাথায় রেখে দেশের বাজারে গ্যালাক্সি এম৩০এস হ্যান্ডসেট নিয়ে এসেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এই ফোনে রয়েছে দেশের সর্বোচ্চ ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।

উল্লেখ্য, ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রমের গ্যালাক্সি এম৩০এস ডিভাইসটি ৮.৯ মিলিমিটার পুরুত্বের এবং এটির ওজন মাত্র ১৮৮ গ্রাম। ফলে এটি হাতে ধরতে যেমন স্বস্তিদায়ক, বহনেও তেমনি সুবিধাজনক।

গ্যালাক্সি এম৩০এস ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চি স্ক্রিনের ফুলএইচডি+ রেজ্যুলেশনের ইনফিনিটি ইউ সুপার অ্যামোলেড ডিসপ্লে। আকর্ষণীয় ডিসপ্লের সাথে ওয়াইড ভাইন এল-১ সার্টিফিকেশন থাকায় যেকোনো হাই ডেফিনিশন ভিডিও কন্টেন্ট স্ট্রিমিং করে স্বাচ্ছন্দে উপভোগ করা যাবে।

গ্যালাক্সি এম৩০এস-এর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো এর ৩টি রিয়ার ক্যামেরা (৪৮ মেগাপিক্সেল, ৮ মেগাপিক্সেল এবং ৫ মেগাপিক্সেলের)। আর ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচারসহ ১৬ মেগাপিক্সেলের। উচ্চমানের ছবি তোলার পাশাপাশি হাই রেজ্যুলেশন ভিডিও ধারণ করা যাবে এই ফোনে। এটি দিয়ে ফোরকে বা আল্ট্রাএইচডি, সুপার স্লো-মো, সুপার স্টেডি এবং হাইপারল্যাপ্সের চোখ জুড়ানো ভিডিও রেকর্ড করা যায়। ডিভাইসটি স্যামসাংয়ের ওয়ান ইউআই ইন্টারফেসের সাথে অ্যান্ড্রয়েড ৯ পাই অপারেটিং সিস্টেমে চলবে। সাথে থাকছে এক্সিনস ৯৬১০ অক্টাকোর প্রসেসর যা সেকেন্ডে ২.৩ গিগাহার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। মালি জি-৭২ এমপিথ্রি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট থাকায় রোমাঞ্চকর গেমিং এবং গ্রাফিক্সের অভিজ্ঞতা পাওয়া যাবে।

এ প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘তরুণদের কাছে গ্যালাক্সি এম সিরিজের সেটগুলো অভাবনীয় সাড়া ফেলেছে। সেজন্য গ্যালাক্সি এম৩০এস ডিভাইসটি ‘ডু হোয়াট ইউ কান্ট’ স্যামসাং এই দর্শনের সার্থক প্রতিফলন হতে পারে। আর এটি সম্ভব করতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি যুক্ত করা হয়েছে, যা তরুণ ব্যবহারকারীদের এক চার্জেই জীবন উপভোগের সুযোগ করে দেবে।’

স্যামসাং গ্যালাক্সি এম৩০এস স্মার্টফোনটির মূল্য ২৭,৪৯০ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com