সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাতুনগঞ্জে পেঁয়াজ ৪০ টাকা, খুচরায় ৭০

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চট্টগ্রামে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরায় কমেনি। দিন দিনই বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ছে।

বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে শুক্রবার চীন থেকে আনা বড় আকারের পেঁয়াজ ৪০-৪৫ টাকা কেজিতে বিক্রি হলেও খুচরায় ছিল ৭০-৮০ টাকা।

মিয়ানমারের পেঁয়াজ পাইকারিতে ৭০-৮০ টাকা হলেও, খুচরায় ছিল ১৪০ টাকার উপরে। এছাড়া মিসরীয় পেঁয়াজ খুচরায় ১২০-১২৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।

চীনা আদার দাম ১৯০ টাকা থেকে কমে ১৪০ টাকায় বিক্রি হয়। শীতকালীন সবজি ও মুরগির দাম ছিল নিম্নমুখী।

ক্রেতারা বলছেন, প্রশাসনের নজরদারির অভাবে খুচরা বাজারে পেঁয়াজের দাম কমছে না। শুক্রবার বন্ধ থাকায় খাতুনগঞ্জে সেভাবে বেচাবিক্রি হয়নি পেঁয়াজ। হাতেগোনা কয়েকটি দোকান খোলা ছিল। ফলে খুচরায় প্রভাব পড়েনি।

খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ী মহিউদ্দিন মাহি যুগান্তরকে বলেন, ‘মিয়ানমারের পেঁয়াজ আমদানি বেড়েছে। ফলে বাজারে পেঁয়াজের দাম অনেক কম। এছাড়া দেশি পেঁয়াজও জমি থেকে তোলা শুরু হয়েছে। দাম আরও কমবে।’

এদিকে চট্টগ্রাম নগরীতে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকায় দামও কমতে শুরু করেছে। গত সপ্তাহেও ফুলকপি ও শিম ৮০-৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও শুক্রবার ৫০-৬০ টাকায় বিক্রি হয়। বাঁধাকপি ও মুলার কেজি ৫০ টাকা কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com